• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার: ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন 

     swadhinshomoy 
    26th Jan 2026 6:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    মজিদ ​ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দাসপাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার পর নিখোঁজ গৃহবধূ লিপি রাণী পাল (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার স্বামীর বাড়ির পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। লিপি রাণী পাল ওই গ্রামের জয়দেবের স্ত্রী এবং মাত্র ১৭ দিন বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।
    ​পুলিশ সূত্রে জানা গেছে, লিপি রাণী নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হলেও মরদেহ গ্রহণ ও সৎকার নিয়ে উভয় পক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয় হিতাকাঙ্ক্ষীদের হস্তক্ষেপে উভয় পক্ষের সমঝোতায় আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্মশানে মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বিকেলেই দুই পক্ষের উপস্থিতিতে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়।
    ​এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ইতিমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
    ​এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, লিপি রাণীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সাথে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা দ্রুত বিচার প্রার্থনা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031