• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী লাপাত্তা 

     swadhinshomoy 
    28th Jan 2026 11:55 am  |  অনলাইন সংস্করণ Print

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
    বগুড়ার আদমদীঘি উপজেলায় শয়নঘর থেকে ফাত্তা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড় জিনুইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাত্তা বেগম ওই গ্রামের মোহাম্মদ মোমিনের স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় শয়নঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাত্তা বেগমের লাশ ঝুলতে দেখা যায়।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
    এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের ঝগড়ার পর স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে একাই ঘুমান ফাত্তা বেগম। অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না।

    আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031