• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে — সৈয়দ মোঃ ফয়সল 

     swadhinshomoy 
    28th Jan 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি —

    হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম–নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম–নির্যাতন চালায়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গণেশপুর চৌধুরী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।
    সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দল–মত, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা মাধবপুর ও চুনারুঘাটকে নতুনভাবে উন্নয়ন করতে চাই, যাতে এর সুফল এলাকার প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।”
    একই দিন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ কাপাই চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, “চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী,এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আব্দুল গাফফার চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031