• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে, তাড়াশে পোস্টারহীন প্রচারে নেই নির্বাচনী উৎসাহ আমেজ 

     swadhinshomoy 
    28th Jan 2026 5:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম:

    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এবারের নির্বাচনের দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। দেওয়ালে নেই পোস্টার, গাছে ঝোলানো নেই কোনো ব্যানার কিংবা বিদ্যুতের খুঁটিতে নেই রঙিন ফেস্টুন।

    ‎নির্বাচনের সময় চিরচেনা ঐ দৃশ্যগুলোর অনুপস্থিতিতে শহর ও গ্রাম উভয় স্থানেই ফিরেছে এক অভূতপূর্ব পরিচ্ছন্নতা। পরিবেশের জন্য এটি ইতিবাচক হলেও সাধারণ মানুষের মধ্যে ভোটের চিরাচরিত উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে।

    ‎নির্বাচন কমিশনের (ইসি) কঠোর নির্দেশনায় এবার পোস্টার ও অপচনশীল প্রচারসামগ্রী পুরোপুরি নিষিদ্ধ। ফলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সর্বত্র দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা এখন প্রচার চালাচ্ছেন মাইকিং, ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে।

    ‎এ আসনের সুধীজন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ পরিবর্তনকে স্বাগত জানালেও সাধারণ ভোটারদের একটি বড় অংশ বলছেন, পোস্টার না থাকায় প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ কমে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রবীণ ও নিম্ন আয়ের ভোটাররা, যারা ডিজিটাল প্রচারণার বাইরে, তারা কিছুটা বিভ্রান্তিতে পড়েছেন।


    ‎তারপর ও এবার জাতীয় নির্বাচনে দুই টা ব্যালট পেপার থাকবে একটা হ্যাঁ না ভোটের ব্যালট একটা প্রতিকের ব্যালট । প্রার্থীরা তাদের প্রতিকের প্রচার প্রচারণা চালালেও তেমনটি নেই সাধারণের মধ্যে হ্যাঁ না ভোটের প্রচার ।

    ‎রায়গঞ্জ পৌর এলাকার বাসিন্দা জাহান আলী বলেন, অনলাইনের প্রচার বয়স্ক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। রেলঘুন্টির মুচি রাজেন্দ্র নাথ বলেন, ‘আমার স্মার্টফোন নেই। পোস্টার নেই, মাঝেমধ্যে মাইকিং শুনলে বোঝা যায় ভোট আসছে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031