• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা 

     swadhinshomoy 
    28th Jan 2026 1:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধি
    বাগেরহাট -২ (বাগেরহাট সদর কচুয়া ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের
    প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    হয়েছে।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের কাছারি
    মাঠ‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
    রাখেন বাগেরহাট -২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী
    ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
    যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে
    অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম
    নিয়ামুল নাসির আলাপ, শেখ শমসের আলী মোহন, মহিলাদলের সভানেত্রী শাহিদা
    আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সদর উপজেলা
    বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা ছাত্রদলের সাবেক সাধারন
    সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন
    পর্যায়ের নেতৃবৃন্দ।
    ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে ঘিরে
    নানা ষড়যন্ত্র চলছে। দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের
    বিরুদ্ধে দলীয় পরিচয়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তিনি
    আরও বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের
    শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031