প্রশিক্ষনটি ওশান গ্র্যান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে ফিসনেট কনসোর্টিয়ামের আন্ডারে আয়োজিত হয়। প্রশিক্ষনটি আয়োজন করে ফিসনেট কনসোর্টিয়াম লিড সংগঠন উত্তরন। এই প্রশিক্ষনে মোংলা উপজেলার ২৪ জন জাতীয় এবং স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনটি সঞ্চালনা করেন মিজানুর রহমান, অ্যাডভোক্যাসি অফিসার, ফিসনেট প্রজেক্ট, উত্তরন। প্রশিক্ষনের শুরুতে ফিসনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন মো: রেজওয়ানুল হক চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার, ফিসনেট প্রজেক্ট, উত্তরন।
সামুদ্রিক বাস্তুতন্ত্র সুরক্ষা এবং এ সংক্রান্ত নীতীমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোংলা উপজেলা মৎস কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, সামুদ্রিক মৎস্যাজীবীদের প্রাসংগিক দুর্বলতা ও ঝুকিপ্রবনতা নিয়ে সেশন পরিচালনা করেন আতিকা আজরা অয়ন, মিল এন্ড সেইফগার্ডিং সেক্রেটারিয়েট, উত্তরন। সাংবাদিকদের অনুসন্ধানী এবং ইস্যুভিত্তিক প্রতিবেদন বিষয়ক আলোচনা করেন প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক রফিকুল ইসলাম মন্টু। প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন মাকসুদুল ইসলাম, মিল অফিসার, ফিসনেট প্রজেক্ট, উত্তরন এবং মোঃ মোখলেসুর রহমান, এরিয়া ম্যানেজার, মোংলা, উত্তরন। আরো উপস্থিত ছিলেন বিলকিস খাতুন, প্রজেক্ট ম্যানেজার, ডব্লিউজেসিসি।

