• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজংয়ের মাওয়াবাজারে শাপলা কলি প্রতীকে ভোট চাইলেন মাজেদুল ইসলাম 

     swadhinshomoy 
    28th Jan 2026 1:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় নির্বাচনী ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো:মাজেদুল ইসলাম।

    তিনি লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজার ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

    মো:মাজেদুল ইসলাম ভোটারদের উদ্দেশে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
    তিনি বলেন,জনগণের রায়ে নির্বাচিত হলে প্রথমেই এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলবেন।পদ্মা নদীর ভাঙন রোধে নদীপাড় বরাবর একটি আধুনিক হাইওয়ে নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

    তিনি বলেন,এই হাইওয়ে নির্মাণ হলে যানবাহন চলাচল সহজ হবে এবং নদীভাঙনের ক্ষতি অনেকাংশে কমে আসবে।তিনি আরও বলেন,লৌহজং ও টঙ্গীবাড়ী এলাকায় এখনো কোনো মানসম্মত হাসপাতাল নেই।
    স্বাস্থ্যসেবার অভাবে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান মাজেদুল ইসলাম উন্নয়ন,যোগাযোগ,স্বাস্থ্যসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনই তার নির্বাচনী অঙ্গীকারের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি।গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এসএম আনোয়ার হোসাইন।

    এছাড়া মেদিনীমন্ডল ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মো:নুরুল্লাহ উপস্থিত ছিলেন।হলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো:নুর মোস্তফা ও সহ-সভাপতি এমএ আব্দুর রাজ্জাক সুমন এ সময় উপস্থিত ছিলেন।

    উক্ত গণ সংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।কুমারভোগ ইউনিয়নের সভাপতি মো:আবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।জাতীয় নাগরিকপার্টি(এনসিপির) পক্ষ থেকে মো:কামরুল,মো:ঈশান ও মো:নাফিস প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মো:মাজেদুল ইসলাম।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031