• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আব্দুর রউফ এর নির্বাচনী উঠান বৈঠক 

     swadhinshomoy 
    28th Jan 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা বাজারে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার বাদ মাগরিব এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ধামাইনগড় ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আবুল হাসান, ধামাইনগড় জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সভাপতি মাওলানা জমির উদ্দিন (এম এম), যুব মজলিসের সাধারণ সম্পাদক‌‌‌ মাহমুদুল হাসান শাহীন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির আশরাফ আলী, সাধারণ সম্পাদক‌‌‌ আখতারুজ্জামান উজ্জ্বল সহ সকল নেতৃবৃন্দ।

    বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মোঃ আবুল হাসান বলেন, এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে ১১ দলীয় জোটের গুরুত্ব তুলে ধরেন।

    তিনি আরও বলেন, সরকারি কাজ বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা অনেক বেশি কার্যকর। তাই সিরাজগঞ্জ -৩ আসনে সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে রিক্সা মার্কার বিজয় অপরিহার্য।

    সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মুফতি আব্দুর রউফকে বিজয়ী করার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031