• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দক্ষিণ চীন সাগরকে উত্তেজনামুক্ত রাখতে চীনের আহ্বান 

     swadhinshomoy 
    29th Jan 2026 12:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছেং, ২৬ জানুয়ারি (সোমাবর) নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক আইন শাসনের উন্মুক্ত বিতর্কে, মার্কিন প্রতিনিধির দক্ষিণ চীন সাগরসংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদ করেন।

    মার্কিন প্রতিনিধির তথাকথিত ‘চীনের সম্প্রসারণবাদী অবৈধ দাবি’-র অভিযোগ সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ এবং নিকটবর্তী সমুদ্রে চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব আছে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকারের পুরোপুরি ঐতিহাসিক ও আইনি ভিত্তি আছে।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র “জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন”-এর স্বাক্ষরকারী দেশ নয়, তাই “কনভেনশন”-এর বিচারক হিসেবে অন্যান্য দেশের দিকে আঙুল তোলার অধিকার দেশটির নেই। যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে, সবখানে ঝামেলা পাকায়; এমনকি, দক্ষিণ চীন সাগর অঞ্চলে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করে; চীনের আঞ্চলিক জলসীমা, আকাশসীমা এবং দ্বীপ ও প্রবালপ্রাচীরের সংলগ্ন জলসীমা ও আকাশসীমায় অনধিকার প্রবেশ করে।
    সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031