• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি’র বাৎসরিক সাধারণ সভা ও ভোজ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    29th Jan 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠি জেলা প্রতিনিধি :

    ঐতিহ্যবাহী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ২৮ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি সকল আইনজীবীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমিতির বাৎসরিক আয় এবং ব্যয় সহ বিগত ১ বছরে আইনজীবী সমিতির উন্নয়ন মুলক কর্মকান্ড সহ আইনজীবীদের কল্যাণে বাস্তবায়িত কার্যক্রম সহ সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নাসিমুল হাসান। আয় ও ব্যায়ের নিরীক্ষা রিপোর্ট পেশ করেন আইনজীবী সমিতির অডিটর এ্যাড. মোঃ কামরুল আহসান এবং এ্যাড. মুন্সি রেজাউল হক আজিম। উপস্থাপিত সম্পাদকীয় এবং অডিট রিপোর্ট এর উপরে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এ্যাড. মুন্সি আবুল কালাম আজাদ, এ্যাড. মোঃ হাফিজুর রহমান, এ্যাড. বিএম আমিনুল ইসলাম, এ্যাড. সাকিনা আলম লিজা, এ্যাড. সোহেল আকন, এ্যাড. সামিম আলম বাবু, এ্যাড. মিজানুর রহমান মুবিন প্রমুখ। আলোচনা সভা শেষে আইনজীবী সমিতির সদস্য হিসাবে ৪০ বছর আইন পেশায় নিযুক্ত থাকা আইনজীবীদের বিশেষ সম্মাননা দেয়া হয়। আইনজীবী সমিতিতে অধিক মামলা পরিচালনা করে পিডি তহবিলে বিশেষ অবদান রাখায় ১০ জন আইনজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় জাতীয় সংসদ নির্বাচন এর কারনে আইনজীবী সমিতির স্থগিত নির্বাচনী তফসিল ১৫ ফেব্রুয়ারী থেকে পুন:তফসিলের মাধ্যমে সল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা দেন নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোঃ সৈয়দ হোসেন। সভা শেষে বাৎসরিক ভোজ অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031