আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার কাজী পাগলা সিতারামপুর এলাকায়পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী,দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে
আসবাবপত্র ভাঙচুর করে এবং টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।
এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।ইসলামী শ্রমিক আন্দোলন লৌহজং থানার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন,পরিকল্পিতভাবে সংগঠনের কার্যক্রমে বাধা দিতে এ হামলা চালানো হয়েছে।এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান,ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিজানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ।এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

