কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে সরকারী রেলের জমি দখল করে গোডাউন বানিয়ে সারের ব্যাবসা করার অভিযোগ উঠেছে আমেনা ট্রের্ডাস নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে নিরব রয়েছেন মিরপুর উপজেলা প্রশাসন।
মিরপুর বাজারের আমেনা ট্রের্ডাসের প্রোপাইটর আলম এর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরকারি খাস জায়গা দখল করে সরকারি নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠান করে দাম্ভিকতার সাথে চালাচ্ছে আলম ও আহাদ নামের দুই সহোদর ।
এছাড়াও কৃষকদের অভিযোগ সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্যে সার কিনতে হচ্ছে তাদের। এ বিষয়ে কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন নেয়নি কোন ব্যাবস্থা। কৃষকদের দাবি, তারা যেন সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারেন, এ ব্যাবস্থা করবেন কতৃপক্ষ।
এ বিষয়ে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যাবস্থা গ্রহণ করবো।

