swadhinshomoy
04th Feb 2026 7:03 pm | অনলাইন সংস্করণ Print
উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ সময়ে চলছে বিভিন্ন দলের প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনা। এরই ধারাবাহিকতায় বুধবার মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের বিভিন্ন স্থানে পায়ে হেটে মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকনের এর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল-আমিন মোল্লা। এ সময় তার সাথে শতাধিক কর্মী সমর্থকও উপস্থিত থেকে ভোট চাইতে দেখা যায়।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের জানান, কালকিনি তথা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির বিকল্প নেই। তাই তিনি সবাইকে বিএনপির সাথে থাকার জন্যও অনুরোধ জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

