• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    04th Feb 2026 6:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    ৪ ফেব্রুয়ারি বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

    জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডের সহকারী কর্মকর্তা ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর উপজেলার বলিহারি গ্রামের মঞ্জুরুর হককের পুত্র বলে জানা গেছে। হাসপাতালের ট্রলীম্যান বাপ্পী জানান, একটি পিক-আপ গাড়িতে করে ২ জন ব্যক্তি ওই মরদেহ জুরুরী বিভাগের সামনে রেখে দ্রুত চলে যায়। সেখান থেকে হাসপাতালের কর্মচারীরা উদ্ধার করে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রেহুনুমা মুনমুন

    তাকে মৃত ঘোষণা করেন।

    নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মোঃ রাশেদ জানান, ঢাকা থেকে ট্রেন যোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের উদ্দ্যেশ্যে আসছিলেন জুনায়েদ। তাঁর ধারনা জুনায়েদ সাকী সান্তাহার থেকে নওগাঁ আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলো। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে। নওগাঁ সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ডাঃ মোঃ মীর সুফিয়ান মুঠো ফোনে বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বোঝা যাবে বলে তিনি জানান।

    নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জুনায়েদ সাকীর স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728