ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ধর্মপাশা থানার এসআই রফিক ইসলাম ও এসআই সুরঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযানে সুহেলের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ধর্মপাশা থানার আওতাধীন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

