swadhinshomoy
05th Feb 2026 12:03 pm | অনলাইন সংস্করণ Print
উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়।
বুধবার রাত ১১.৩০ মিনিটের দিকে যৌথ বাহিনীর অভিযানে ৬৭ পিচ ইয়াবা ১কেজি ২০০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা সহ তিন জনকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন ( ১)হাসান ঢালি পিতা- সোহেল ঢালি, ইউসুফ
বেপারী পিতা- নজরুল বেপারী ও মোসাঃ নাজমা বেগম, পিতা- জাহাঙ্গীর সরদার।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তীতে কালকিনি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

