• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামায়াতের এমপিরা শাসক নয়, জনগণের সেবক হবেন” — সিবগাতুল্লাহ 

     swadhinshomoy 
    07th Feb 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. সিবগাতুল্লাহ।
    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর পল্লবী মোড়ে বিরামপুর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    সিবগাতুল্লাহ বলেন, “আমাদের সামনে একদল সৎ লোক বিভিন্ন প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন। ১১ দলীয় জোটের প্রার্থীরা সংসদে যেতে পারলে ইনশাআল্লাহ দেশ পরিবর্তনের পথে এগিয়ে যাবে।”
    তিনি আরও বলেন, “আমরা চাই, যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, জনগণের সেবক হবেন। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে যে সরকার গঠিত হবে, তা হবে ন্যায় ও ইনসাফের সরকার—১৮ কোটি মানুষের সরকার।”
    পথসভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, সহ-সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, বিরামপুর ও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728