হবিগঞ্জ ষ্টাফরির্পোটারঃ
হবিগঞ্জ ৫৫ বিজিবির সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-র) নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোরে এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বাংলাদেশী তরমুজ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে গুপন সংবাদ এর বৃত্তিতে মাধবপুর উপজেলাধীন সাতছড়ি-তেলিয়াপাড়া রোড এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা লুকানো রয়েছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া উক্ত জিরা এবং তরমুজগুলো বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ভাবে জব্দ করেন। অবৈধভাবে আনা এই জিরা এবং জব্দকৃত তরমুজগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধ করার লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

