হবিগঞ্জ থেকে ষ্টাফরির্পোটারঃ ইলিয়াস আলী মাসুকঃ
হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকা মুল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ যানবাহন জব্দ করেছে কোস্টগার্ড ৫৫ বিজিবির বিশেষ টহল দল।
জানাযায় সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এবারও একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে । আজ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ভোর রাতে একটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচার কালে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ যানবাহন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিলে,
ট্রাক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে চালক পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহলদল ট্রাকটি তল্লাশি করে, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় কসমেটিকস এবং বিপুল পরিমাণ ঔষধ (MELANOCYL) লুকানো রয়েছে।
বিজিবি জানায় এসব মালামাল অবৈধ পথে পাচারের উদ্দেশ্যে নিয়েআসা কসমেটিক্স ও ঔষধসহ যানবাহনটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২ কোটি টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধ করার লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

