swadhinshomoy
07th Feb 2026 6:28 pm | অনলাইন সংস্করণ Print
উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ১নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের অসহায় এক দিনমজুর পরিবারের পাশে দাড়ালেন কালকিনি বিএনপি নেতারা।
শনিবার(০৭/০২/২৫ ইং) পাঙ্গাশিয়া গ্রামের এক গৃহহীন পরিবারকে ঘর তৈরীর জন্য টিন উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, কালকিনি পৌর বিএনপির সহসভাপতি জনাব আবদুল জব্বার হাওলাদারের অর্থায়নে ও পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন মোল্লার সহযোগিতায় ওই অসহায় পরিবারের হাতে ঢেউ টিন তুলে দিচ্ছেন তারা।
ঢেউটিন সহায়তা পেয়ে অসহায় পরিবারটি আবেগে আপ্লূত হয়ে এই প্রতিবেদকে জানান, বিএনপি নেতারা আমাদের মত অসহায়ের পাশে দাড়িয়েছেন এতে আমরা অনেক উপকৃত হয়েছি। এসময় অসহায় পরিবারটি শুকরিয়া আদায় করে দোয়া করে বলেন আল্লাহ যেন তাদের মনের আশা যেন পুরন করেন এবং বিএনপি যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

