আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজারে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ তারিখ) শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।বাজার এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের নেতারা দেশ ও জনগণের স্বার্থে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহাগ সিকদার, মোঃ নূর মোস্তফা, এম এ আব্দুর রাজ্জাক সুমন, মোঃ শওকত ও মোঃ মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ চঞ্চল, মোঃ মোরসালিন, মোঃ ফারদিন, মোঃ হাফিজ ও মোঃ জসিম উদ্দিন।
স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন।নেতারা বলেন, জনগণের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।তারা আরও বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।স্থানীয়রা শাপলা কলি প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

