মো:রাকিব হাসান সাগর , নারায়ণগঞ্জ প্রতিনিধি |
আসন্ন সংসদ নির্বাচনের বাকি আর মাত্র পাচ দিন বাকি।খুব বেস্ত সময় পার করছেন আরাইহাজারের ধানের শীষে মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ আজ শনিবার দপুরে আড়াইহাজারের ধানের শীষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মরহুম খোকন মোল্লার কবরে জিয়ারত করেন তিনি।
সকাল থেকেই স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নজরুল ইসলাম আজাদের উঠান প্রাঙ্গণ। নজরুল ইসলাম আজাদ মরহুম রোকন মোল্লার কবরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়।
কবর জিয়ারত শেষ করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
আরাইহাজার এর সাতগাউ এলাকায় এসময় দলীয় নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সাথে কুশল বিনিময় এবং তরুণ প্রজন্মের সাথে সেলফি তোলার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে তৈরি হয় ।

