আন্তর্জাতিক:
২০২৫ সালেও জার্মানির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল চীন। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) জার্মান ফেডারেল পরিসংখ্যান কার্যালয় কর্তৃক প্রকাশিত তথ্যানুসারে, ২০২৫ সালে চীনের সাথে জার্মানির বাণিজ্য ২৫৩ বিলিয়ন ইউরো-তে পৌঁছেছে, যা আগের বছরের ২৪৬.৩ বিলিয়ন ইউরো থেকে প্রায় ২.৭ শতাংশ বেশি।
কার্যালয় জানায়, ২০২৫ সালে চীন থেকে জার্মানির আমদানি ১৭১.২ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়, যেখানে চীনে রপ্তানি ৮১.৮ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের সাথে জার্মানির বাণিজ্য ২৪১.৬ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় প্রায় ৪.৪ শতাংশ কম। মার্কিন শুল্ক নীতির উল্লেখযোগ্য প্রভাবের কারণে, গত বছর যুক্তরাষ্ট্রে জার্মানির রপ্তানি ৯.৩ শতাংশ কমে ১৪৬.৯ বিলিয়ন ইউরো-তে দাঁড়ায়; যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২.৯ শতাংশ বেড়ে ৯৪.৭ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়।
সামগ্রিকভাবে, ২০২৫ সালে জার্মানির মোট রপ্তানি ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫৬৯.৬ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়, যেখানে মোট আমদানি ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৬৬.৯ বিলিয়ন ইউরো-তে পৌঁছায়, যার ফলে বাণিজ্য উদ্বৃত্ত ১৫.৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২.৮ বিলিয়ন ইউরো-তে দাঁড়ায়।
সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

