আন্তর্জাতিক:
মরক্কোয়, চীনা দূতাবাসের বসন্ত উৎসব সংবর্ধানানুষ্ঠান এবং ‘শুভ বসন্ত উত্সব: মনোমুগ্ধকর সিল্ক রোড’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেদেশের রাজধানীতে আয়োজিত হয়।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়ু চিনসোং, মরক্কোর যুব, সংস্কৃতি ও তথ্যমন্ত্রীর প্রতিনিধি ড্রুস, মরক্কোর বিভিন্ন মহলের বন্ধুব্যক্তিবর্গ, এবং মরক্কোয় চীনা বংশোদ্ভূত ও প্রবাসী চীনাসহ প্রায় দেড় হাজার মানুষ মিলিত হয়ে, চীনের ‘ঘোড়া বছর’-এর বসন্ত উৎসবকে অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র তৈরি বসন্ত উত্সব গালার প্রচারমূলক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি ঐতিহ্যবাহী নববর্ষের রীতিনীতি ও প্রতীকসমূহ এবং আধুনিক চিত্র অভিব্যক্তির মাধ্যমে, চীনা বসন্ত উৎসবের সাংস্কৃতিক বিষয় তুলে ধরে।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়ু চিনসোং জোর দিয়ে বলেন, চীন ও মরক্কোর সাংস্কৃতিক বিনিময় দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। এতে দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ঘনিষ্ঠতা ও মমত্ববোধ বেড়েছে।
রাবাত প্রদেশের কাউন্সিলের সভাপতি আব্দেলাজিজ ডেরুইচে চীনা জনগণকে বসন্ত উৎসবের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আরব সংস্কৃতিতে ঘোড়া শক্তি, দৃঢ়তা ও পরিশ্রমের প্রতীক। তিনি চীন ও মরক্কোর জনগণের মধ্যে এবং দু’দেশের সরকারদ্বয়ের মধ্যে সম্পর্ক আরও সুসংহত ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

