সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এর গুরুত্বপূর্ণ আসন হবিগঞ্জ ৪ মাধবপুর-চুুনারুঘাট আসন। এই আসনে প্রার্থী ৯জন এর মধ্যে আলোচনায়(তিন ৩)জন রয়েছেন।
সর্বোচ্চ আলোচনায় বি এনপি,র মনোনীত সৈয়দ মোঃফয়সল।
তিনি সাবেক কেন্দ্রীয় বি এন পি,র সদস্য এবং সাবেক জেলা বি এন পি,র সভাপতি।
অপরদিকে ১০দলীয় জোট এর প্রার্থী রয়েছেন খেলাপত মজিলিস এর মহাসচিব ড আহমদ আব্দুল কাদের মোল্লা এবং ইসলামি ফ্রন্ট মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।এই দুই প্রার্থীর তেমন কোন আলোচনা পাওয়া যায় না।সর্বস্ব আলোচনায় এবার সৈয়দ মোঃ ফয়সল ধানেরশীষের আলোচনা।
চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকা ঘুরে আমরা জনগণের মধ্যে যে আলাপ -আলোচনা পেলাম তার সিংহভাগেই তারা ধানেরশীষের প্রার্থীকে রাখছেন।
জনগণ বলছেন যে প্রার্থীগণ আসছেন তাদের মধ্যে ফয়সল সাহেব ই এইবার নির্বাচনে জয়ী হবেন।
চা বাগান অধ্যসিত এলাকা চুনারুঘাট -মাধবপুর, মোট ভোটারের একবিশাল অংশ চা শ্রমিক,তাদের মধ্যে এবার যে সাড়া জাগিয়েছেন সৈয়দ ফয়সল এবং তার দুই সন্তান তা অতীতের সকল নির্বাচনের চেয়ে অন্য রকম।
চা শ্রমিকরা এবার বলছে আমরা আগের মত নয়, আমরা এবার ধানেরশীষের প্রার্থীকে ভোট দিব।
চা বাগানে অন্য প্রার্থীদের তেমন কোন সমর্থক বা কর্মী আমাদের চোখে পড়ে নাই। চা শ্রমিকরা প্রায়ই ধানেরশীষে ভোট দেওয়ার কথা জানালেন।
চুনারুঘাট -মাধবপুরের অধিকাংশ এলাকায় নির্বাচনী ইশতেহার ঘোষণার পর হতে আমরা বিভিন্ন এলাকার নারী পুরুষ ভোটারের সাথে আলাপ করে জানতে পারি যে ধানেরশীষের প্রার্থী, সৈয়দ ফয়সল কে তারা দীর্ঘদিন যাবৎ চিনেন এবং জানেন, তাই তারা তাদের ভোট ধানেরশীষে দিবেন।
অন্য প্রার্থীগণ রাজনৈতিকভাবে এলাকায় তেমন একটা পরিচিত নন।
অপরদিকে সৈয়দ ফয়সল দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সাথে সু সম্পর্ক গড়ে তুলেছেন। তার মধ্যে তার দুই ছেলে আবার মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করছেন।মহিলা ভোটাররা তার বড় ছেলের কথা বার্তায় আকৃষ্ট হচ্ছেন, চা শ্রমিকরা ছোট ছেলের দিকে আকৃষ্ট হচ্ছেন এবংএই এলাকায় আবার বি এন পি,র একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে।
বি এন পি,র ভোট,ব্যক্তি ফয়সলের ইমেজ,পরিবারের ইমেজ,নিরপক্ষ নারী -পুরুষ সব মিলিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা পর্যালোচনা করে আমরা কাউকে ধানেরশীষের কাছাকাছি পাচ্ছি না।এতে দেখা যায় যে ধানেরশীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে হবিগঞ্জ ৪ আসনে।

