• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাঠালিয়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, আটক ২ 

     swadhinshomoy 
    08th Feb 2026 11:01 am  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    কাঠালিয়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ক্যাপ্টেন মো. জুনাইদুল ইসলাম অনিক, ক্যাপ্টেন তানভীর সিদ্দিক এবং লেফটেন্যান্ট ইশরাক আহমেদের নেতৃত্বে ছিটকি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাহাতাব ও রাকিবুল নামে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

    অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে
    ইয়াবা ট্যাবলেট: ২,০৫৬ পিস,
    নগদ অর্থ: ২২,২২৫ টাকা,গাঁজা, দেশীয় অস্ত্র, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
    সেনাবাহিনীর সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে আটককৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য কাঠালিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728