• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুবলীগ থেকে বিএনপি—দোলন মুন্সির যোগদানে সুবিদপুরে রাজনৈতিক উত্তেজনা 

     swadhinshomoy 
    08th Feb 2026 11:20 am  |  অনলাইন সংস্করণ Print

    নলছিটি উপজেলা প্রতিনিধি, ঝালকাঠি :
    ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগ নেতা দোলন মুন্সির বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়।

    খবর অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নলছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা কে আটক করে রাখেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    এ সময় বিক্ষোভরত নেতাকর্মীরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

    ঘটনার পর থেকে সুবিদপুর ইউনিয়নে অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728