কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ সাইফুলহাসান
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার থানা মাঠ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। ১১ দলীয় নির্বাচনী জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ কে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ার সুযোগ দেওয়ার আহবান জানান। এ সময় কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির এম. এম. রেজাউল করিমের সভাপতিত্বে এবং গোপালগঞ্জ জেলা সেক্রেটার মোহাম্মাদ আল-মাসুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরুদ্দিন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর সাবেক গোপালগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ। বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, আব্দুল ওহাব মোল্লা, মুফতি ইমরান হুসাইন, মোল্লা রেজাউল করিম, যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রলয় কুমার পাল, মাওলানা এনামুল হক, অধ্যাপক ইমরান হোসেন সরদার ও মো. রফিকুল ইসলাম সহ প্রমুখ। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ ১১ দলীয় জোটের নেতাকর্মী অংশ নেন।

