• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ায় আগুনে পুড়লো প্রিন্টিং কারখানা ও ৭ টি দোকান 

     swadhinshomoy 
    08th Feb 2026 3:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধী, শরিফ মিয়া
    শিল্পাঞ্চল আশুলিয়ায় কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সেই সাথে কারখানার পাশে থাকা ৪টি মুদি দোকান সহ মোট ৭ টি মুদি দোকান ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

    রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এরআগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর পূর্বপাড়া এলাকার আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন প্রিন্টিং কারখানায় আগুন লাগে।

    কারখানার কালার মাষ্টার মো: তারেক রহমান জানান, রাত ২টার দিকে তাদের কারখানার নিরাপত্তাকর্মীর খবরে দ্রুত ঘটনাস্থলে আসেন। দেখেন সব পুড়ছে। পরে ফায়ারসার্ভিসে খবর দেন। আগুনে তাদের প্রায় ৩ লাখ টাকার কাপড়, মেশিন ২ টি, কম্প্রেশার মেশিন ২টা, বেলকিউরিং মেশিন ১ টা, জেনারেটর ১টা, অটোভ্যান একটা, কেমিক্যাল ৩ লাখ টাকার, কম্পিউটার সহ সমস্ত মালামাল পুড়ে যায়। এতে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

    এদিকে, কারখানার পাশে থাকা চারটা মুদি দোকান, একটা বিকাশের দোকান, এনজিও অফিস, ইলেকট্রনিক্সের দোকান ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

    ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস থেকে ৫টা ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ওই কারখানা সহ পাশের ৭টি দোকানও ভস্মিভুত হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আনুমানিক ১৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728