• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১২ই ফেব্রুয়ারীর নির্বাচন দেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আনসার সদস্যদের প্রতি পরিচালক মাহবুবুর রহমান 

     swadhinshomoy 
    09th Feb 2026 5:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    প্রতিটি আনসার সদস্যদের ৩ টি করে খেজুর নিয়ে ভোট কেন্দ্রে চলে যেতে পরামর্শ দিয়েছে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবর রহমান।
    আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন।
    ১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাস তৈরি করবে। অতীতে এমন ইতিহাস হয়নি। ভবিষ্যত প্রজন্মের কাছে এটি উদাহরন হবে। আমরা গত দেড় বছর ধরে প্রস্তুতি নিতে শুরু করেছি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই, প্রশিক্ষণ দেয়া হয়েছে। অতীতে নির্বাচন প্রক্রিয়ায় এগুলল অনুসরন করা হতোনা। জেলায় ৫ হাজার ৫শ ৬৪ জন সদস্য প্রস্তুত রয়েছে। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানা

    রবিবার দুপুর ১২টার দিকে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে জেলা কম্যান্ডান্ট মো: হেলাল উদ্দীনের সভাপতিত্বে এসময় লক্ষীপুর ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ফুলগাজী উপজেলার কর্মকর্তা জনাব আমির হোসেন, দাগনভুইয়া উপজেলার কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলার উপজেলা কর্মকর্তা শামীম আরা, ছাগলনাইয়া উপজেলার উপজেলা কর্মকর্তা প্রিভেল মাহমুদ, পরশুরাম উপজেলার উপজেলা কর্মকর্তা আবুল বাসার, উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, প্রশিক্ষক রুবেল, প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বর, প্রশিক্ষিকা পারভীন, প্রশিক্ষিকা ইসমত আরা, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুন সহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

    জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান , জেলার মোট ৪২৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৫শ ৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

    আনসারের জেলা কম্ন্ডান্ট মো: হেলাল উদ্দীন জানান, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় ও বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে উপস্থিত সকলকে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728