• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুর-২ আসনের বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ ঘোষণা 

     swadhinshomoy 
    09th Feb 2026 3:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার প্রকাশ উপলক্ষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর গাজীপুর-২ আসনের প্রার্থীর সংবাদ সম্মেলন গাজীপুর প্রেসক্লাবে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

    ইশতেহার পাঠ করেন গাজীপুর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট সরকার তাসলিমা আফরোজ। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪৯ টি বিষয় নিয়ে ইশতেহার ঘোষণা করেন।

    সম্মেলনে গাজীপুর-২ আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা- অধিকার-স্বধীনতা ভিত্তিক এবং খুন-সন্ত্রাস-অন্যায়-অবিচার-দুর্নীতি-অপরাধমুক্ত দারিদ্রমুক্ত ও একক গোষ্ঠির স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক উন্নত আধুনিক নিরাপদ শান্তিময় সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution এর নির্বাচনী ইশতেহারের লক্ষ্য।

    তিনি বলেন, জীবন-ধর্ম-রাষ্ট্র-গণতন্ত্র-অর্থনীতি ও মানবাধিকারের মূল সংকট রাজনৈতিক সংকট। তিনি বলেন, একক ধর্মের নামে ধর্মের মূল আদর্শ ও মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি স্বৈররাজনীতি এবং মানবতাববিধ্বংসী বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতি ই জীবন, ধর্ম ও রাষ্ট্রের সকল সংকট ও দুর্দশার মূল কারণ।

    ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদের নামে চলমান একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থা। তিনি বলেন, একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থা মানেই ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন রূদ্ধ করা, সবার ধর্ম-মত-পথ রূদ্ধ করা, সবার অধিকার-স্বাধীনতা-রুটি রুজি হরণ করা।

    ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থার খুন-জুলুম-ধ্বংসযজ্ঞ-হিংস্রতা-পাশবতা-রুদ্ধতা-অধিকার হরণ-জীবনের স্বাধীনতা হরণ-রাষ্ট্রীয় সন্ত্রাস-দলীয়করণ-চুরি ডাকাতি দুর্নীতি-মিথ্যা মামলা-স্বৈরদস্যুতা-জবরদখল থেকে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন- সবার নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-জীবিকা রক্ষার একমাত্র উপায় সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দান ও এ যুগে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।

    তিনি আরো বলেন, বিগত ইতিহাসের যুগ যুগ ধরে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির সৃষ্ট স্বৈররাষ্ট্রব্যবস্থার পরিণতিতে জীবন, ধর্ম ও রাষ্ট্র শুধু সীমাহীন সংকটে নিপতিত নয়, অস্তিত্ব সহ বিনাশ হয়ে গেছে। তিনি বলেন, চলমান এ চরম বিনাশী আধাঁর থেকে সব মানুষের জীবন- সবার ধর্ম- রাষ্ট্র-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধারের একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব গাজীপুর জেলার নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728