• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বি এন পি উন্নয়নের রাজনীতি করে সৈয়দ ইশতিয়াক 

     swadhinshomoy 
    09th Feb 2026 4:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ ঃ হবিগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, “বিএনপি এমন একটি দল যারা সবসময় মানুষের কল্যাণ কামনা করে।” শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    পথসভায় ইশতিয়াক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

    শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মেয়র, বিএনপি নেতা নাজিম ঊদ্দিন সামছু। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ সভায় অংশ নেন।

    এসময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728