• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে মাদারীপুরে যৌথবাহিনীর জোরদার টহল ও চেকপোস্ট 

     swadhinshomoy 
    09th Feb 2026 2:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর।

    রোববার (০৮/০২/২৬ ইং) রাতে মাদারীপুর আর্মি ক্যাম্পের “ক্যাপ্টেন শাফিন সরোয়ার” এর নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় যৌথবাহিনীর চেক পোস্ট কার্যক্রম পরিচালিত হয়।

    চেকপোস্টে জননিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা সহ যানবাহনের ভেতর, মালামালের বক্সসহ বিভিন্ন সন্দেহজনক স্থানে তল্লাশি চালায় সেনাবাহিনী ও বিজিবি।

    চেকপোস্ট কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কর্তব্যরত অফিসার জানান, নির্বাচনে সহিংসতা ও নাসকতারোধে এ উদ্যোগ গ্রহণ করেছে যৌথবাহিনী। নির্বাচন পরবর্তীকালীন সময়েও এমন চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে। এর ফলে জেলায় নাশকতা ঘটানোর চেষ্টা ব্যহত হবে বলেও আশাবাদী তারা।

    সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন সড়কে আধুনিক যানবাহনে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর পাশাপাশি একাধিক গোয়েন্দা টিমও মাঠে কাজ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728