• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সীগঞ্জে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স 

     swadhinshomoy 
    09th Feb 2026 2:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
    ও গণভোট সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এই প্রেস কনফারেন্সে।
    গতকাল রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই প্রেস কনফারেন্স। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, জেলায় নিযুক্ত সেনাবাহিনীর অধিনায়ক কর্ণেল আকিব জাবেদসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
    প্রেস কনফারেন্সে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে এবং কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728