swadhinshomoy
09th Feb 2026 2:24 pm | অনলাইন সংস্করণ Print
মুন্সিগঞ্জ প্রতিনিধি
রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন স্থানে এ জনসভার আয়োজন করা হয়।
নির্বাচনী এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন এ কে এম ইরাদত মানু।
জনসভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য বজায় রেখে গণসংযোগ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

