• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নরসিংদী ৬৬৩ কেন্দ্রে ৮,৬১৯ জন আনসার ও ভিডিপি মোতায়েন করা হবে 

     swadhinshomoy 
    09th Feb 2026 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ
    ইলিয়াস আলী মাসুক।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৬৩ কেন্দ্রে ৮,৬১৯ জনবলের বিশাল ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
    জানাযায় নরসিংদীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই করে বিশাল এক নির্বাচনী হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঐতিহাসিক কালিকুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মোঃ আশরাফুল আলম (বিএএমএস, সবিভিএমএস)।

    নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার মোট ৬৬৩টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। এপ্যারেডে মোট ৮,৬১৯ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যা অংশ গ্রহন করেন। এর মধ্যে প্রতিটি কেন্দে প্রিজাইডিং অফিসার এর নিরাপত্তা রক্ষায় অস্ত্রধারী একজন সেকশন কমান্ডার ও কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় দুইজন অস্ত্রধারী সহকারী সেকশন কমান্ডার, ছয় জন পুরুষ ও চার জন মহিলা ভিডিপি নিয়োজিত থাকবেন। এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা থকবেন যারা প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।

    প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি মোঃ আশরাফুল আলম সদস্যদের উদ্দেশে বলেন,”দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আনসার ও ভিডিপি সদস্যরা সর্বদা সাহসিকতার পরিচয় দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও আপনারা নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন। কোনো প্রকার অনিয়মের সাথে আপস করা হবে না।”
    প্যারেড অনুষ্ঠনে এসময় নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাজিরা প্যারেড শেষে প্রত্যেক সদস্যকে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। ইতোমধ্যে এই বিশাল জনবল জেলার বিভিন্ন কেন্দ্রে নিজেদের অবস্থানে মোতায়েন করা হয়েছে।
    জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728