নীলফামারী প্রতিনিধি
আল মিরাজ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন মোঃ রাশেদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব, এনসিপি নীলফামারী জেলা এবং ডোমার–ডিমলা, নীলফামারী-১ গণভোটের প্রার্থী।
গত কয়েকদিন ধরে তিনি ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, পথসভা ও ছোট আকারের গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগকালে মোঃ রাশেদ ইসলাম বলেন,
“এই গণভোট শুধু একটি ভোট নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ। দেশের মানুষ যদি পরিবর্তন চায়, তাহলে সেই পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ হতে হবে এই গণভোটে সক্রিয় অংশগ্রহণ। আমি বিশ্বাস করি, জনগণের শক্তিতেই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।
দেশের চাবি আজ আপনাদের হাতেই।
তিনি আরও বলেন, মাত্র কয়েক দিনের মধ্যেই জাতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিবেন।
স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যেও এ গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই জানান, দেশের পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে জাতীয় নির্বাচনীয় গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা কার্যক্রম জোরদার করছেন।

