• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামগড়ে ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ 

     swadhinshomoy 
    10th Feb 2026 1:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃমাসুদ রানা,
    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ করা হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম আনুষ্ঠানিক ভাবে এসব মেগাফোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    বিতরনে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম বলেন, “নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমরা চাই রামগড় উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

    ”তিনি আরও বলেন, ভোট গ্রহণ চলাকালে ভোটারদের সচেতন করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত নির্দেশনা প্রদানের জন্য মেগাফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728