• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রচারের শেষ দিনে ফুলের বরণে বিএনপি নেতা অ্যাড. মুবিনের ব্যতিক্রমী প্রচারণা 

     swadhinshomoy 
    10th Feb 2026 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি: ‎ঢাকা থেকে লঞ্চযোগে ঝালকাঠিতে আসা যাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে ভেট উৎসবে স্বাগত জানিয়ে ধানের শীষে ভোট চাইলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন।

    ‎মঙ্গলবার প্রচার প্রচারণার শেষ দিনে (১০ জানুয়ারী) সকাল ৭টা থেকে ৭.৩০ টা পর্যন্ত ঝালকাঠি লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ‎সুন্দরবন লঞ্চের যাত্রীদের মধ্যে চলে ব্যতিক্রমী এ প্রচারনা।

    ‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার, ঝালকাঠী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম বাদল, ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মঈন, ঝালকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুরাদুল ইসলাম মুরাদ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: নজরুল ইসলাম, মো. আওলাদ হোসেন, মো. নাইম হোসেন, মো. কামরুল হাওলাদার, মো. রহিম প্রমুখ।

    ‎বিএনপি নেতৃবৃন্দ আগত যাত্রীদের রজনী গন্ধার স্টিক দিয়ে ঝালকাঠীতে স্বাগত জানানো হয়। বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনার তথ্য তুলে ধরা হয়। ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ঝালকাঠী-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দেয়ার জন্য যাত্রী সাধারণদের পরিবার বর্গ এবং প্রতিবেশীদের কে ভোট প্রদানের জন্যও অনুরোধ করেন।

    ‎ঝালকাঠি জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন জানান, বাংলাদেশর মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। ভোটের নামে প্রহসন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে সাংসদ হয়ে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট গণতন্ত্রকামী ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উৎসব মুখর করার জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করি জনসাধারণ ১৭ বছর পুর্বের যে নির্বাচনগুলো উৎসব আনন্দে অনুষ্ঠিত হতো আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন সেই রকম উৎসম মুখর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সারাদেশে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ বিজয়ের মাধ্যমে জনসাধারণ তাদের আশা আকাঙ্খার প্রতিফলন দেখবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728