• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফটিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক 

     swadhinshomoy 
    11th Feb 2026 3:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুঃআমামানিক
    ফটিকছড়ি প্রতিনিধি।

    চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে,গত ১০ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে উপজেলার হেঁয়াকো এলাকায় নিজ বাড়ি থেকে নাসির উদ্দিন বিল্পব নামের যুবদলের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে সেনাবাহিনীর টহলকারী একটি দল আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
    আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফটিকছড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে পরিকল্পনা করছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত করার পরিকল্পনায় জড়িত ছিলেন নাসির উদ্দিন বিল্পব।
    স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ করে সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
    তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
    এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা যায়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728