• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন রাজনৈতিক সহিংসতায়,আহত-১ 

     swadhinshomoy 
    14th Feb 2026 11:33 am  |  অনলাইন সংস্করণ Print

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
    মো: মুশফিকুল আনাস

    কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে শুভপুর ইউনিয়ন। শুক্রবার সকালে ৫নং শুভপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজারীপাড়া এলাকার একটি চায়ের দোকানে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুদু মিয়া (৬৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
    ​ঘটনার বিবরণ
    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা-১১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার রাতে এলাকায় আনন্দ মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল শেষে সবাই বাড়ি ফিরে গেলেও শুক্রবার সকালে ৯ নং ওয়ার্ডের হাজারীপাড়ার একটি দোকানে নির্বাচনী নিয়ে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে তর্কে জড়ায়।
    ​উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় এবং জামায়াত কর্মীরা সেখান থেকে চলে যায়। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে একা পেয়ে দুদু মিয়াকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728