• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুনরায় ভোট গ্রহনের দাবিতে গাইবান্ধা সদর ০২ আসনের ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    14th Feb 2026 7:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলাম
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু। অন্তত ৩০টি কেন্দ্রে অগ্রিম স্বাক্ষর, ভোট শুরুর আগেই ফলাফল প্রস্তুত এবং ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে তিনি কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ ও তদন্তের দাবি জানান।
    আজ শনিবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু অভিযোগ করেন, ভোট শুরুর আগেই অনেক কেন্দ্রে তার পোলিং এজেন্টদের কাছ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা অগ্রিম স্বাক্ষর নেন। কিছু কেন্দ্রে অগ্রিম ফলাফল শিটেও স্বাক্ষর নেওয়ার বিষয়টি তার নজরে আসে।
    তিনি জানান, দুপুরের পর নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সদস্য তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই কেন্দ্রে যেতে ভয় পান। তার ভাষায়, এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
    সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
    বিএনপি প্রার্থী বাবু বলেন, এইসব অনিয়মের প্রমাণ লুকানোর চেষ্টা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার পূর্ণাঙ্গ ফুটেজ প্রকাশ করা জরুরি।তিনি দাবি করেন, ঘোষিত ফলাফল বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। তাই গাইবান্ধা-২ আসনের সব কেন্দ্রে ভোট বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728