• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার 

     swadhinshomoy 
    14th Feb 2026 1:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

    গাজীপুরের শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণি বাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

    স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, দুপুরে জনৈক বাবুল মিয়ার আকাশমণি বাগানে তিনি শুকনো পাতা সংগ্রহের জন্য যান। হঠাৎ তিনি দেখেন নবজাতকের মাথার একটি অংশ পড়ে রয়েছে। এ সময় তিনি বাগান থেকে দৌড়ে বের হয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

    বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান স্বাধীন সময় পত্রিকার প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মাথার খণ্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কিছু বলতে পারবোনা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728