• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পারিবারিক বিরোধ সৎ মাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক 

     swadhinshomoy 
    14th Feb 2026 6:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সৎ মাকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৬টার দিকে কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    নিহত গৃহবধূ আমিরন নেছা (২৮) ওই এলাকার বাসিন্দা লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

    নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আমিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই দ্বিতীয় স্ত্রীর ছেলে রাব্বি কয়েকজন সহযোগী নিয়ে ভোরে বাড়িতে আসে। সে সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।

    অভিযোগ অনুযায়ী, তারা বাইরে থেকে দরজা খুলে ঘরে ঢুকে আমিরন নেছার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও রাব্বির বিরুদ্ধে তার বাবাকে ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির কয়েক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728