• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর ৬টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয় হয়েছেন 

     swadhinshomoy 
    14th Feb 2026 2:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধি,
    মোঃ মাহফুজুল ইসলাম
    দৈনিক স্বাধীন সময়।

     

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলের চিত্র পাওয়া গেছে।

    নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর): ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১৬৬ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১,৪২,২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট।

     

    নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট): ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২৪ টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের এনামুল হক (দাঁড়িপাল্লা) ১,৪১,৫২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জোহা খান (ধানের শীষ) পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।

    নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর): ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৪১ টির ফলাফলে বিএনপির ফজলে হুদা পেয়েছেন ১,৬২,৮৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট।

     

    নওগাঁ-৪ (মান্দা): ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফলে বিএনপির ইকরামুল বারী টিপু পেয়েছেন ১,৩৩,৮০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৯৬,৮১৪ ভোট।

    নওগাঁ-৫ (সদর): ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৮ টির ফলাফলে বিএনপির জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ১,২৮,৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১,০৩, ২০৯ ভোট।

     

    নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): এই আসনের ৪১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির রেজাউল ইসলাম রেজু ১,০৮,০৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট।

     

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙখলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফল আসা শুরু হয়েছে, সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষ তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা গেজেট আকারে প্রকাশ করতে সময় কারন পোষ্টাল ব্যালেটের ফলাফল এর সঙ্গে যুক্ত হবে।।

     

    উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728