• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত 

     swadhinshomoy 
    15th Feb 2026 12:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎বাগেরহাট প্রতিনিধি
    ‎‎সুন্দরবনকে ভালবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
    ‎দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডি এফ ও রেজাউল করিম চৌধুরী ।
    ‎‎বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট শাহ আলম টুকু,বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার,সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল সহ অন্যান্যরা।
    ‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন এখন আর আগের মতো ভাল নেই। বনদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ,বিষ দিয়ে সুন্দরবনের মাছ সহ জলজ প্রানী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারীদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণি, সুন্দরী গাছ মরছে লবনে। এছাড়াও নানা কারণে সুন্দরবন আজ ধ্বংসের মুখে। তাই সুন্দরবন রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে। এ সময়ে দেশের মানুষকে ভাল রাখতে সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান ও জানান বক্তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728