• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধ্যযুগীয় পদ্ধতির ছায়া? গাইবান্ধা জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্য! 

     swadhinshomoy 
    15th Feb 2026 12:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি মোঃ মোনারুল ইসলাম
    গাইবান্ধা শহরের কালিবাড়ীপাড়া এলাকায় অবস্থিত জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার নামে এক রোগীকে মধ্যযুগীয় পদ্ধতিতে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার মো. মুর্শিদ হক্কানী (৩৭) বর্তমানে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর বড় ভাই মো. আওরঙ্গ হক্কানী জানান, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে চিকিৎসার জন্য মুর্শিদকে গাইবান্ধা জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটিতে ভর্তি করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ পরিবারকে জানাতে পারেননি মুর্শিদ। পরে গত ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের পাঁচ কর্মী,বাঁধন, লাবিব, সিয়াম, আতিক ও তালহা মিলে তাকে নৃশংসভাবে মারধর করেন।
    অভিযোগে বলা হয়, আসামিরা প্রথমে মুর্শিদের মুখে গামছা গুঁজে দেয়। এরপর লাঠি, রড ও পাইপ দিয়ে বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তার দুই পা বেঁধে উল্টো করে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। অতিরিক্ত নির্যাতনে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সেখানেই ফেলে রাখা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
    পরিবার জানায়, ঘটনার পর কেন্দ্রের কর্মীরা বিষয়টি ধামাচাপা দিতে ২৬ হাজার ৫০০ টাকা দাবি করে এবং পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে মুর্শিদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম, রক্তজমাট দাগ ও কালশিটে রয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728