• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে ঝিকরগাছায় চাঞ্চল্যকর ঘটনা! 

     swadhinshomoy 
    15th Feb 2026 12:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের ঝিকরগাছা উপজেলায় ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যার পর ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে ঘটে। আহত যুবকের নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার রঘুনাথনগর গ্রামের ডিটু মোড়লের ছেলে।

    পরিবারের দাবি, নাসির তার নিজের ছবির সঙ্গে শেখ মুজিবুর রহমান-এর ছবি যুক্ত করে ফেসবুকে পোস্ট করেছিলেন। পোস্ট দেওয়ার পরপরই ১০-১২ জন যুবক তাকে বন্নি বাজার এলাকায় পেয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা নাসিরকে উদ্ধার করে শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    নাসিরের বাবা ডিটু মোড়ল জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার অভিযোগ, হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তার ছেলেকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

    ডাক্তার জানান, শরীরের বিভিন্ন অংশে তাকে চাপ রয়েছে।

    এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, ঘটনাটি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728