• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাগুরা-১ আসনে জামানত হারালেন কংগ্রেস চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন সহ পাঁচ প্রার্থী 

     swadhinshomoy 
    15th Feb 2026 1:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (শ্রীপুর-মাগুরা) আসন থেকে লড়েছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন। আসনটিতে ৪ লাখ ২৫ হাজার ৬৩৬ মোট ভোটার রয়েছে। এ আসনে কংগ্রেস প্রার্থীর ভরাডুবি হয়েছে। তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন মাত্র ৮০৬ টি। তিনি তাঁর নিজের ভোট কেন্দ্র শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩ ভোট পেয়েছেন। এই আসন থেকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

    মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৬৫৪ টি।

    নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী, মাগুরা-১ আসনে জামানত বাজেয়াপ্ত না হতে প্রার্থীকে ৩৬ হাজার ৮৩১টি বেশি ভোট পেতে হতো। কংগ্রেস চেয়ারম্যান ডাব প্রতীকে পেয়েছেন শুধুমাত্র ৮০৬ ভোট। ফলে বাজেয়াপ্ত হবে তাঁর জামানত।

    শুধু কংগ্রেসের প্রার্থী নয় এই আসনে আরও চার প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নাজিরুল ইসলাম তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৩৫ ভোট, জাতীয় পার্টির মো. জাকির হোসেন মোল্যা তিনি পেয়েছেন ১ হাজার ৭২৫ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের শম্পা বসু পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমান পেয়েছেন ২৮৬ ভোট।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার ২টি আসনের ২টিতেই জিতেছেন বিএনপি প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান ও বাবু নিতাই রায় চৌধুরী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728