মো: রাকিব হাসান সাগর ,নারায়ণগঞ্জ প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার-২ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৪ হাজার ৬০২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে নজরুল ইসলাম আজাদকে বিজয়ী ঘোষণা করেন। প্রাপ্ত তথ্যানুযায়ী:
বিজয়ী প্রার্থী: নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ)
ভোটের ব্যবধান: ৪৪,৬০২ ভোট
এই সময় নজরুল ইসলাম আজাদ আবাগে আপ্লুত হয়ে উঠেন
ফলাফল ঘোষণার পর থেকেই আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়নে বিজয় মিছিলে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ভোটারদের মতে, এলাকার উন্নয়ন এবং পরিবর্তনের আশায় তারা নজরুল ইসলাম আজাদের ওপর আস্থা রেখেছেন।
বিজয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম আজাদ বলেন, “এই জয় আমার নয়, এই জয় আড়াইহাজারের আপামর জনতার। আমরা প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি আধুনিক ও বৈষম্যহীন আড়াইহাজার গড়তে চাই।”আমাকে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, আমি আড়াই হাজারের প্রতিটা মানুষের দল মত নির্বিশেষ সবার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নগুলো আমি পূরণ করব এই নজরুল ইসলাম আজাদ।
শান্তিপূর্ণ পরিবেশ
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো আড়াইহাজার জুড়েই নির্বাচনের পরিবেশ ছিল উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।

